প্রথম শ্রেণি অভীক্ষা বাংলা + বাওবি

বিষয়: বাংলা

১ম শ্রেণি অভীক্ষা- ২০২৫

[ ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ]

  1. নিচের শব্দগুলোর অর্থ লেখো ( যে কোনো ১০টি ) :                       ১×১০ = ১০

স্বাধীনতা, দুর্ভিক্ষ, সন্ধি, গগণ, নবান্ন, বিচিত্র, ইলশেগুঁড়ি, স্তব্ধ, দূত, বিদ্রোহী, খাসা, শিল্প।

  • বাক্য গঠন করো( যে কোনো ১০টি ):                                  ১×১০ = ১০

কুঁড়েঘর, অট্টালিকা, গুণটানা, ঘূর্ণিঝড়, রাজ সিংহাসন, চর, রথ, আদুল, শুষছে, হাটুরে, মুষলধারে, অসহ্য।

  • নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো( যে কোনো ৫টি ):              ২×৫= ১০

ক) ফলা কাকে বলে? ফলা কয়টি ও কী কী?

খ) শব্দ বলতে কী বোঝায়? উদাহরণ দাও।  

গ) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে?  

ঘ) বড়ো রাজা কেনো সন্ধি করতে চাইলেন?

ঙ) বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে? সেগুলো কী কী?

চ) দুপুরের রোদে পালকি বেহারাদের কী অবস্থা হয়েছে?

ছ) বাবুই পাখি কষ্ট পায় কেনো?

  • রচনামূলক প্রশ্নের উত্তর দাও( যে কোনো ৫টি ) :                                  ৪×৫ = ২০ 

ক. শিল্পী জয়নুল আবেদিনকে আমরা কী নামে ডাকি? তিনি কীভাবে দুর্ভিক্ষের কথা দেশ-বিদেশের

মানুষকে জানাতে সক্ষম হন?

খ. বাবুই ও চড়াই পাখির কথা শুনে তোমার কাকে প্রকৃত সুখী মনে হয়েছে? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও।

গ. ভাষা কাকে বলে? সাধু ও চলিত ভাষার তিনটি পার্থক্য লেখো।  

ঘ. কার চিহ্নগুলো দিয়ে দুটি করে শব্দ লেখো।

 v,   x,   ‡ v ,   z     

ঙ. কোন ঋতু তোমার বেশি পছন্দ? পছন্দের কারণ কী? লিখে জানাও।

চ) ‘পালকির গান’- কবিতায় গ্রাম বাংলার কেমন ছবি ফুটে উঠেছে? নিজের ভাষায় লেখো।

ছ) পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ শ্রেণির পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো।

Leave a Comment