এই দেশ এই মানুষ

  1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

সৌভাগ্য – ভালো ভাগ্য।

প্রকৃতি – পরিবেশ, বাইরের জগৎ।

বৈচিত্র্য – বিভিন্নতা।

বেলাভূমি – সমুদ্রের তীরে বালুময় স্থান।

প্রান্তর – মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান।

স্বজন – নিজের লোক, আত্মীয়, বন্ধুবান্ধব।

সার্থক – সফল।

সাংরাই – রাখাইনদের নববর্ষ উৎসব।

বিজু – চাকমাদের নববর্ষ উৎসব।

পাঠ্য বইয়ের অতিরিক্ত শব্দার্থ:

পেশা – জীবিকার উপায়।            গৌরব – গর্ব।  

যুগ – সময়।                        বাঙালি – বাংলাদেশের অধিবাসী।

পরস্পর – একের পর এক।         সাহায্য – সহযোগিতা।

উদ্দীপনা – উৎসাহ/প্রেরণা           সম্পদ – ঐশ্বর্য/ধন/সম্বল।

স্বদেশ – নিজের দেশ/জন্মভূমি।      স্রোত – প্রবাহ

উদাস – আনমনা

  • ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
প্রকৃতিসৌভাগ্যবৈচিত্র্যবেলাভূমিপ্রান্তরসার্থক

ক. আমাদের…………………………………….. যে আমরা এদেশে জন্মেছি।

খ. আমাদের দেশে রয়েছে সুন্দর………………………………………………।

গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের …………….।

ঘ. একই দেশ অথচ কত ………………………………………………………।

ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ,………… পাহাড়, সমুদ্র এইসব।

চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই……….. হয়ে উঠবে আমাদের জীবন।

উত্তর: ক. সৌভাগ্য, খ. প্রকৃতি, গ. বেলাভূমি, ঘ. বৈচিত্র্য, ঙ. প্রান্তর, চ. সার্থক।

  • প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।

ক) বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?

উত্তর: বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। এদেশের বুকে অসংখ্য মানুষের বসবাস। এদের মধ্যে বাঙালি সংখ্যাগরিষ্ঠ। আমরা বাঙালি। বাংলাদেশে প্রায় সব লোক বাংলা ভাষায় কথা বলে। তবে বাঙালি ছাড়াও বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা। এ ছাড়া রাজশাহী আর জামালপুরে সাঁওতাল ও রাজবংশীরা বাস করে । এরা সংখ্যায় কম হলেও এদের রয়েছে নিজস্ব ভাষা, জীবনযাত্রা ও উৎসব-পার্বণ। বাঙালির সাথে এদের সাংস্কৃতিক ভিন্নতা, থাকলেও এরা এদেশেরই অধিবাসী।

খ) বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী?

উত্তর: বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মীয় উৎসব অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা নিয়ে পালন করে। এতে অন্যান্য ধর্মের মানুষও আনন্দ উপভোগ করে।

এই উৎসবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

মুসলমানদের ধর্মীয় উৎসব : ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা।

হিন্দুদের ধর্মীয় উৎসব : দুর্গাপূজাসহ নানা উৎসব ও পার্বণ।

বৌদ্ধদের ধর্মীয় উৎসব : বৌদ্ধ পূর্ণিমা।

খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব : ইস্টার সানডে, বড়দিন।

-এছাড়াও আরও নানা ধরনের উৎসব রয়েছে।

Leave a Comment